আমার মনে হয়, নজরুল ইসলাম চিরকাল অভিমানী। তার অভিমানের জায়েগাটি তার সমকাল যেমন বুঝতে ব্যর্থ হয়েছে তেমনি বর্তমানকাল ও অনুধাবনে ব্যর্থ। সমকাল এ সমস্যাটি বুঝতে পারলে হয়তো অকালে তিনি এমন বিরল রোগে আক্রান্ত হতেন না। আমরা এমন এক অভাগা জাতি – আমাদের শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে বরাবর কাঁদা ছুড়াছুড়ি করি। তাদের জীবনকে নানাভাবে বিষিয়ে তুলি। এই তালিকা ভীষণ লম্বা- মধুকবি মাইকেল, সিংহপুরুষ বিদ্যাসাগর,স্বয়ং রবীন্দ্রনাথ, জীবনানন্দ কাকে ছেড়েছে বাঙালী! কেউ কেউ অসীম হজম ক্ষমতার জোরে এসবকে পাত্তা দেন নাই। কিন্তু ভীষণ অভিমানী নজরুল হয়তো এই চাপ নিতে না পেরে ধীরে ধীরে মানুষিক ভারসাম্য হারান এবং রোগাক্রান্ত । আমার অন্তত এমন মনে হয়।