মাতৃহারা…..

দুই বছর বয়সে মাতৃহারা মেয়ে। মা শব্দটা তার কাছে এতো সংবেদনশীল যে তার মুখে কেউ কোনদিন মা শব্দ শোনে নাই।

বিবাহের দিন উপস্থিত।
মেয়ের আত্মীয়-স্বজন বেশ উদ্বিগ্ন।
বিষয় শাশুড়িকে মা না বললে শাশুড়ী বা তার পরিবার বিষয়টি কিভাবে নিবে? ভিতরে ভিতরে মেয়েটি নিজেও এ নিয়ে শঙ্কিত। বলা যায় আত্মীয়স্বজনের অতিরিক্ত উপদেশ, উপর্যুপরি সতর্কবানীতে মানুষিকভাবে বিধ্বস্ত।

শ্বশুরবাড়ি প্রবেশ করে শাশুড়ীকে দেখামাত্র
চোখের জল ছেড়ে মা বলে জড়িয়ে ধরলো!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top